Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

কাঁথি উজান নাট্যদলের উদ্যোগে বিশ্ব থিয়েটার দিবস উদযাপন

 

২৭ মার্চ বিশ্ব থিয়েটার দিবস উপলক্ষে কাঁথি উজান নাট্যদলের ব্যবস্থাপনায় স্বপন কুমার সাউ এর বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যচর্চার গুরুত্ব, সামাজিক প্রাসঙ্গিকতা এবং সাংস্কৃতিক বিকাশে থিয়েটারের ভূমিকা নিয়ে আলোচনা হয় এই সভায়। উল্লেখ্য, থিয়েটার শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়,এটি সমাজের দর্পণ। এখানে মানুষের জীবন, সংগ্রাম ও বাস্তবতার প্রতিফলন ঘটে। থিয়েটার মানুষের চিন্তাধারা ও সামাজিক পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

অনুষ্ঠানে সভামুখ্য হিসেবে ছিলেন স্বপন কুমার সাউ। সভায় তিনি বলেন- “বিশ্ব থিয়েটার দিবস উদযাপনের মূল উদ্দেশ‍্য হল সমাজ তথা ব‍্যক্তি জীবনের সাথে থিয়েটারের সংপৃক্তির গুরুত্ব বিষয়ে বারংবার সচেতন করিয়ে দেওয়া।থিয়েটারের মূল‍্য ও সৌন্দর্যকে মানুষের সামনে সম্মানের সঙ্গে উপস্থাপন করা। থিয়েটার শুধু মঞ্চে নয়,থিয়েটার রাস্তায়,থিয়েটার মাঠে,থিয়েটার বাজারে,থিয়েটার কারখানার গেটে। বিবর্তনের পথ ধরে এগোতে এগোতে এখন থিয়েটার হয়ে উঠেছে মানুষের সমবেত কন্ঠস্বর।” মধুশ্রী দাস কোটালের পরিচালনায় বাংলা নাটকের গান সমবেত কন্ঠে গাওয়া হয়। উজান নাট্যদলের পক্ষ থেকে বিশিষ্ট নাট্যকর্মী দিব্যেন্দু সিনহা কে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। সভায় নাটক বিষয়ক কবিতা

পাঠ করেন স্বপন কুমার সাউ ও সত্যপদ দাস। সভায় বক্তব্য রাখেন শান্তনু দত্ত বর, আরিফ বক্স, সঞ্জীব জানা ও রীতম দে প্রমুখ। তাঁরা তাঁদের বক্তব্যে বর্তমান সমাজে থিয়েটারের প্রয়োজনীয়তা, সচেতনতা বৃদ্ধিতে নাটকের ভূমিকা এবং তরুণ প্রজন্মকে নাট্যচর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন চম্পক কান্তি পন্ডা। সভার শেষে সভাপতি স্বপন কুমার সাউ এবং সম্পাদক জাগর মুর্মু উপস্থিত সকলকে বিশ্ব থিয়েটার দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Related News

Also Read