Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাজলা জনকল্যানের রাখি বন্ধন উৎসব 

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির আয়োজনে আজ সকাল থেকে শাখা অফিস, নিজস্ব বিদ্যালয় , শিক্ষা সহায়তা কেন্দ্র ও মহিলা দলে সাড়ম্বরে রাখি বন্ধনের আয়োজন করা হয়।। বিভিন্ন সরকারি দপ্তর কাঁথি থানা,কাঁথি মহিলা থানা, বিডিও অফিস কাঁথি দেশপ্রাণ, অঙ্গণওয়ারী কেন্দ্ৰ , হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্ৰ, সমিতির বন্ধুদের রাখি বন্ধন করা হয়।

চিরাচরিত কথা মেনে নাড়ু তৈরি রাখী তৈরি করে সেই রাখির মাধ্যমে এই উৎসব পালিত হয়। এছাড়া শিশুদের নিয়ে রাখি তৈরি, প্রতিযোগিতা হয় এবং স্থানীয় বয়স্ক বয়স্কাদের রাখি বেঁধে সম্মান জ্ঞাপন করা হয়।

এছাড়া আজ কেন্দ্রীয় অফিসে বিকালে সাড়ম্বরে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ , পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য মিতা রানি সাহু, কাঁথি মহিলা থানার ওসি রুমা মন্ডল, কাজলার জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস সম্পাদক স্বপন পন্ডা প্রমুখ।

শিশুদের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিদের বক্তব্যে সম্পৃতিরসুর ও ঐক্যারসুর ধ্বনিত হয়েছে। আজকের দিনে এই ধরনের অনুষ্ঠান পারে মানব বন্ধন করতে। স্বপ্ন পূরণ চারেটেবল ট্রাস্ট এর অতিথিবৃন্দ সংগীত আবৃত্তি পৰিৱেশন করেন। সম্পাদক তার বক্তব্যে তুলে ধরেন কাজলা জনকল্যাণ সমিতি কেন এই ধরনের অনুষ্ঠান করে থাকে। অনুষ্ঠানের শেষে সবাই রাখি ও মিষ্টি মুখ করানো হয়।

Related News

Also Read