Select Language

[gtranslate]
৮ই বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ২১শে এপ্রিল, ২০২৬ )

চন্ডীপুরের বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

 

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর বিধানসভা ব্রজলালচক গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী রুপানীতা বেরা দাসকে সোমবার দুপুরে তৃনমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ। হামলাকারীরা তাঁর কানগোড়ায় মেরেছেন ও ডান হাত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ। এখনও তিনি গুরতর আহত অবস্থায় নার্সিং হোমে চিকিৎসাধিন রয়েছেন।

তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নির্দেশ ক্রমে আজ মঙ্গলবার সকাল ৯ টায় গড়গ্রাম টিনের স্কুল মার্কেটে একটি প্রতিবাদ মিছিল হল।এই প্রতিবাদ মিছিলে সমস্ত ভারতীয় জনতা পার্টির সহজযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

চন্ডীপুর বিধান সভার ব্রজলালচক গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী রুপানীতা বেরা দাস আজ ব্রজলালচক গ্রাম পঞ্চায়েত এর রসিকাচক ১৭৪ নং বুথে রুপানিতা দেবীর নেতৃত্বে জনসংযোগ কর্মসূচিতে চলছিল। জনসংযোগ চলাকালীন তৃনমূলের দুষ্কৃতীরা বিরোধী দলনেত্রী রুপানীতা বেরা দাস এর উপর আক্রমণ করেন। কানের গোড়ায় মেরেছেন এবং হাত ভেঙেছে।পাশাপাশি শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ

বর্তমান চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি নার্সিং হোমে রয়েছেন।

Related News

Also Read