Select Language

[gtranslate]
২রা বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৫ই এপ্রিল, ২০২৬ )

নিয়ন্ত্রণ হারিয়ে লরি বাইকের ধাক্কায় মৃত এক

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত্যু।এই দুর্ঘটনাকে কেন্দ্র করে  এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় ।  ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল  ১১ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার শুকুনিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে লরির চাকায় পিষ্ট করে চলে যায়।  পুলিস জানিয়েছে, মৃতের নাম, দিব্যেন্দু কর  বয়স আনুমানিক ৪০।  বাড়ির পার্শ্ববর্তী ভূপতিনগর থানার উত্তর বিজয়নগর গ্রামে।  

মারিশদা ভূপতিনগর সংযোগকারী এগরা কালিনগর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তায় সুকুনিয়াতে লরির চাকায় স্পৃষ্ট  হয়ে মৃত্যু হল দিব্যেন্দুর ।  বাইকটি পাঁঊসী থেকে কালিনগরের রাস্তায় আসার সময় পেছন থেকে দ্রুতগতির লরি ধাক্কা মেরে পিসে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারিশদা থানার পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়ে।এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে চালক সমেত লরিকে আটক করেছে পুলিশ।

Related News

Also Read