Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

বিজেপি নেতার বিদ্রুপ আর উস্কানীতে আত্মহত্যা ।

বিজেপি নেতার বিদ্রুপ আর উস্কানী সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক তৃনমূল নেতা।সুইসাইড নোটে সে কথা উল্লেখ করে গেছে মৃত যুবক। মর্মান্তিক এই ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত হলদিয়া ২ অঞ্চলের কনিওরা দক্ষিণ বুথের।মৃত নেতার নাম চন্দন সামন্ত।

স্থানীয়রা জানিয়েছেন সকালে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় চন্দন সামন্তের পরিবারের লোকেরা এলাকার বাসিন্দাদের খবর দেন।তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন।পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সুইসাইড নোট উদ্ধার করে

জানা গেছে আত্মঘাতি তৃনমূল নেতা চন্দন সামন্ত তার সুইসাইড নোটে উল্লেখ করেছে স্থানীয় বিজেপি নেতা অপু সামন্ত এবং তার সহযোগীরা নানা ভাবে তাকে রাস্তাঘাটে বিদ্রুপ করে।দিনের পর দিন এই অপমান -বিদ্রুপ সহ্য করে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন।

রাজ্যের কারাগার মন্ত্রী তথা এলাকার বিধায়ক অখিল গিরি জানিয়েছেন মর্মান্তিক এই ঘটনার জন্যে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা দায়ী।তারা তৃনমূল সরকারের উন্নয়নী কার্যকলাপের বিরুদ্ধে কিছু বলতে না পেরে দিন রাত কুৎস্যা করে বেড়াচ্ছে।দলীয় কর্মীদের উস্কে দিচ্ছে তৃনমূলের বিরুদ্ধে মিথ্যা কুৎস্যা প্রচার করতে।অপু সামন্তের মত স্থানীয় স্তরের নেতারা বিজেপির বড় নেতাদের শেখানো বুলি আওড়ে যাচ্ছে সারাক্ষন।তাই অপু সামন্তের পাশাপাশি বিজেপির কুৎস্যাকারী বড় নেতারাও এই মৃত্যুতে প্ররোচনা দিয়েছে বলে অভিযোগ অখিল গিরির।

Related News

Also Read