Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

রামনগর রাও হাই স্কুলে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রেনেসাঁ আর্টিস্ট এন্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের এর পরিচালনায় প্রতিবছরের ন্যায় রামনগর রাও হাই স্কুলে আয়োজিত হল প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা। প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, গীত ও অঙ্কন প্রতিযোগিতার প্রারম্ভিক স্তরের প্রতিযোগিতা হল রবিবার। এই প্রতিযোগিতার সাথে সাথে সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার এট সাথে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রত্যেকটি বিভাগে প্রথম দ্বিতীয় স্থান অধিকারী কে যেমন পুরস্কৃত করা হয় তার সাথে সাথে ৬০% এরও বেশি নাম্বার যারা পেয়েছে প্রত্যেকটি বিভাগ থেকে তারা আগামীতে যাবে কলকাতায় দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রামনগর এর সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য বরাবরই তিনি পাশে থাকবেন। রামনগর রাও হাই স্কুলের শিক্ষক ও প্রভাত সংগীতের বিশিষ্ট ব্যক্তি বিদ্যাসাগর মাহাতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন।

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হয় সংস্থার পক্ষ থেকে।

Related News

Also Read