Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

মদ খেয়ে মৃত্যু  যুবকের

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -২ ব্লকের বাদলপুর পঞ্চায়েতের টাটকাপুর গ্রামে মদ খেয়ে মৃত্যু  হল এক যুবকের। যুবকের নাম সুবল গিরি( ৪৭) । পরিবারে বাবা, মা, স্ত্রী ও ছেলে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে অস্বাভাবিক ভাবে মৃত যুবক পেশায় ব্যবসায়ী।মৃত্যুর খবর জানাজানি হলে বহু মানুষ জড়ো হয়। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা  রামনগর থানায় খবর দেয়। খবর পেয়ে  ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ পৌঁছায়। রামনগর থানার পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।

রামনগর থানা সূত্রে জানা যায় অস্বাভাবিক ভাবে মৃত যুবক কয়েক  লক্ষ টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েছিল। স্থানীয় এলাকা থেকে টাকা ধার করায় পাওনাদারের চাপ দিন দিন বাড়তে থাকে। ফলে মানসিক চাপ কমাতে মদ খায়,তারপরেই মৃত্যু হয় যুবকের ।রামনগর থানার পুলিশ এই মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কিনা তদন্ত করে দেখছে। পুলিশ তদন্ত করে দেখছে যুবক নিজে আত্মহত্যা করেছে নাকি মদে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে।

Related News

Also Read