Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

সাংসারিক অশান্তি জেরে আত্মহত্যা করল যুবক 

প্রদীপ কুমার সিংহ

 

সাংসারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম আনন্দ সরদার(৪২) বাড়ি বারুইপুর থানা অধীন

বনসুন্দরিয়া এলাকায়। পরিবারের সুত্রে খবর তিন বছর আগে মগরাহাট থানার অন্তর্গত মুলটি এলাকার পুতুল সরদারের সঙ্গে বিবাহ হয়েছিল। বহুদিন থেকেই সাংসারিক অশান্তি লেগেই থাকতো স্ত্রীর সঙ্গে আনন্দ বাবুর। আনন্দ বাবু একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। শেষে নববর্ষের প্রথম দিনে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে চরম অশান্তি হয়। আনন্দ বাবু রাতে নিজের ঘরে ঘাস মারার বিষকে খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা জানতে পারলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসে। হাসপাতালে চিকিৎসক তাকে ভর্তি করে নেন। শেষে বুধবার বিকালে আনন্দ বাবুর মৃত্যু হয় হাসপাতালে। বারুইপুর থানা কবে গেলে বারুইপুর থানা পুলিশ বৃহস্পতিবার তার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তদন্ত শুরু করেছে।

Related News

Also Read