Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

মহিষাদলে ব্যাংকের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের।।

বেহাল ব্যাংকের পরিষেবা,বিক্ষোভে বিজেপি।
দিনের পর দিন ধরে বেহাল ব্যাঙ্কের পরিষেবা।এর জেরে এবার ক্ষুব্ধ গ্রাহকেরা ব্যাঙ্কের গেটের সামনে বিক্ষোভ দেখালো।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার বাবুরহাট বাজারে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখার।


এলাকাবাসীর দাবি বেশীর ভাগ সময়েই ব্যাঙ্কে লিংক থাকেনা, সার্ভিস নেই,পরিষেবা ভালো নেই,টাকা তোলা জমা ইত্যাদির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের,একটা কাজের জন্যে দিনের পর দিন ঘুরতে হচ্ছে,এমন অভিযোগ ছিল দীর্ঘদিন।মাথার ওপর ছাদ নেই,বর্ষা হলে ভিজতে হয় গ্রাহকদের এমন অভিযোগ তুলে গ্রাহকদের হয়ে ব্যাংকের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।বেশ কিছুক্ষণ বিক্ষোভের পরে ব্যাংক ম্যানেজার আশ্বাস দেন এই সমস্যা দ্রুত সমাধান করবেন।ম্যানেজারের আশ্বাসের পর বিক্ষোভ উঠে যায় এবং ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়।

Related News

Also Read