Select Language

[gtranslate]
৪ঠা বৈশাখ, ১৪৩৩ শুক্রবার ( ১৭ই এপ্রিল, ২০২৬ )

তৃনমূল প্রার্থীর দেওয়াল লেখনে কাদা

 

রাতের অন্ধকারে কে বা কার তৃণমূল প্রার্থী অখিল গিরির দেওয়াল লিখনের উপরে কাদা মাখিয়ে দেয়।এই ঘটনাকে ঘিরে রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের সাবিত্রাপুর এলাকা উত্তাল হয়ে উঠে। অভিযোগের তীর বিজেপির দিকেই যায়।

প্রার্থী অখিল গিরি জানিয়েছেন বিজেপির পায়ের তলাযর মাটি নেই। সেই কারণে তারা এই ধরনের নক্কার জনক কাজ করছে। তিনি অভিযোগ করেন বিজেপিকে এলাকার মানুষ প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে হার নিশ্চিত জেনে পোস্টার ছাড়ছে, পতাকা নষ্ট করছে, দেওয়াল লিখনে কাদা মাখাচ্ছে।

বিজেপির মন্ডল সভাপতি এই ঘটনার অভিযোগের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছে। তিনি বলেন বিজেপি বিবেকানন্দের আদর্শ চলে। এই ধরনের নোংরামি করে না। তিনি পাল্টা অভিযোগ করে বলেন এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। যার কারণে কাদা মাখিয়ে অখিল বাবুকে অসম্মান করছে।

Related News

Also Read