Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

হলদিয়ায় বাজ পড়ে নিখোঁজ মৎস্যজীবির মৃতদেহ উদ্ধার।



দুই দিন নিখোঁজ থাকার পরে এক মৎস্যজীবির মৃতদেহ উদ্ধার হল। গত বৃহস্পতিবার হলদিয়া সুতাহাটা থানার হোড়খালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বেগুনা বেড়িয়া গ্রামের দুই মৎস্যজীবী সাগর মন্ডল(২৭) ও সোমনাথ মন্ডল(২৫) রাত্রি ১০টার সময় হুগলি নদীতে মাছ ধরতে যান। বর্ষার রাত্রিতে মাছ ধরার সময় হঠাৎ তাদের নৌকার উপর বাজ পড়ে।

বাজ পড়ার সঙ্গে সঙ্গেই দুই ভাই নদীর জলে পড়ে যায়। ছোট ভাই সোমনাথ মন্ডলকে অন্যান্য মৎস্যজীবীরা গুরুতর অবস্থায় নদীর জল থেকে উদ্ধার করেন। হুগলি নদীর জলে পড়ে সাগর মন্ডল নিখোঁজ হয়ে যায়।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিন এবং আজ শনিবার সকাল থেকে হুগলি নদীর জলে ” বিপর্যয় মোকাবিলার (ডিসাস্তের মানাগেমেন্ত) টিম ও সিভিল ডিফেন্স টিম ” সহ এলাকার অন্যান্য মৎস্যজীবীরা নিখোঁজ হয়ে যাওয়া সাগর মণ্ডলকে খোঁজাখুঁজি করছিলেন। সেই সময়ে সাগর মন্ডলের রক্তাক্ত মৃতদেহটি নদীর জলে ভেসে ওঠে ।

সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র জানান, নিখোঁজ হওয়া সাগর মন্ডলের মৃতদেহটিকে উদ্ধার করা হয়েছে। নদীর জল থেকে উদ্ধার করা সাগর মন্ডলের মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য সুতাহাটা থানার পুলিশ প্রশাসন হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন।

হোড়খালী গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জুমা বিবি বলেন, দুই ভাই বিবাহিত। প্রায়ই দুই ভাই মিলে অন্যান্য মৎস্যজীবীদের মতো এরা নদীতে মাছ ধরতে যেত।মৎস্যজীবীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Related News

Also Read