Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

 

অজয় মুখার্জীর পর শুভেন্দু অধিকারী।মেদিনীপুর থেকে কেউ আবার রাজ্যের ক্ষমতার শীর্ষ আসনে বসলো।

অখন্ড মেদিনীপুরের তমলুকের অধিবাসী ছিলেন অজয় মুখার্জী।একসময়ে কংগ্রেস ত্যাগ করে বাংলা কংগ্রেস গঠন করেন নলিনাক্ষ সান্যাল এর সঙ্গে । সিপিআই(এম)-এর সহযোগিতায় দুইবার যুক্তফ্রন্ট সরকার পরিচালনা করেন। ১৫ মার্চ ১৯৬৭ থেকে ২ নভেম্বর ১৯৬৭ ও ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ১৯ মার্চ ১৯৭০ পর্যন্ত দুই দফায় তিনি যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন।

শনিবার ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শুক্রবার পরিষদীয় দলনেতা হিসেবে তাঁর নাম ঘোষণা করেন অমিত শাহ।

সকাল থেকে কাঁথি শহর থেকে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে ছিলো একটা টানটান উত্তেজনা। সবাই জানতো রাজ্যের প্রথম বিজেপি সরকারের শেষ কথা হবেনা শুভেন্দুই।তবু একটা কি হয়,কি হয় দোলাচল চলছিলো।বিকালে অমিত শাহের ঘোষনার পরেই স্বস্তির নি:শ্বাস সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।

Related News

Also Read