Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

কুদিতে মুখ‍্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ৭২তম জন্মদিন পালন ও শীতবস্ত্র বিতরণ

তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ৭২তম জন্মদিন উৎসবের মেজাজে পালিত হয় সোমবার। এগরা ১ ব্লকের কুদিতে ‘মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী ওয়েলফেয়ার সোসাইটি’-র উদ্যোগে সেবা কর্মসূচির সূচনা হয় আধ্যাত্মিক আবহে। জেলা পরিষদ সদস্য শান্তনু নায়কের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা স্থানীয় মন্দিরে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পুজো দেন।দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিশালাকার কেক কেটে একে অপরকে মিষ্টি মুখ করান অনুগামীরা। উপস্থিত নেতৃত্বরা মমতা ব্যানার্জীর দীর্ঘ রাজনৈতিক লড়াই এবং বাংলার উন্নয়নে তাঁর অবদান

ও বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। শুধু উদযাপন নয় দিনটিকে স্মরণীয় করতে কয়েকশো দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।এদিন কুদিতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী, এগরা ১ পঞ্চায়েত সমিতি সভাপতি অমিয় রাজ, মহিলা সভানেত্রী মানসী দে, বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা, তৃণমূল আইটি সেলের রাজ্য সম্পাদক অর্পণ ব্যানার্জী। জননেত্রীর আদর্শকে পাথেয় করে আগামী দিনেও তাঁরা মানুষের পাশে থেকে কাজ করে যাবেন।

Related News

Also Read