Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। কারা মন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে সমবায় দখল রামবাম জোটের ।।

রাজ্যের কারা মন্ত্রীর নির্বাচনী এলাকায় সিপিএম বিজেপি জোট গড়ে একটি সমবায় সমিতি দখল করলো।পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বড় জয় বলে মনে করছে বিরোধীরা।যদিও তৃনমূল একে গুরুত্ব দিতে নারাজ।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর -২ ব্লকের ঘোল দক্ষিণ শীতলা মিলনী সমবায় সমিতি নির্বাচন হয় । বাম ও বিজেপি জোট ৯টি আসনের মধ্যে ৭টি জয়ী হয়েছে।তৃনমূল ২টি আসনে জয়ী হয়েছে।

বিজেপির নেতারা দাবি করেছেন তৃনমূল সরকারের দুর্নীতি,সন্ত্রাসের বিরুদ্ধে সাধারন মানুষ সুযোগ পেলেই মুখ খুলছেন।সমবায় সমিতির নির্বাচনে তার বহিপ্রকাশ ঘটেছে।

তৃনমূলের দাবি ঘোল দক্ষিণ শীতলা মিলনী সমবায় সমিতি এলাকার দুটি বুথ বরাবর বিরোধীরা শক্তিশালী।সেটারই প্রভাব পড়েছে নির্বাচনে।

Related News

Also Read