Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে, সন্দেহ প্রকাশ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

প্রদীপ কুমার সিংহ

 বিএসএফ সহ কেন্দ্রীয় বাহিনী কি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন। বৃহস্পতিবার বারুইপুরে একটি স্কুলের নতুন ঘর উদ্বোধন করতে এসে এই কথাটি বলেন অধ্যক্ষ। অনুপ্রবেশে প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কেন্দ্রকে তপ ডেকেছেন। তিনি আরো বলেন অনুপ্রবেশকারীদের রক্ষা দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

বছরখানেক আগে খুলে একটি অনুষ্ঠানে এসে দেখেন স্কুলের ঘরে ছাদ পুরানো হয়ে যাওয়ায় ধোষে পরছে। সেই অনুষ্ঠান থেকেই বিমান বন্দোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষিকাকে কথা দিয়ে ছিলেন নতুন দুটি ঘর তৈরি করা হবে তার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে অর্থ সাহায্য করবে। এমনি কথা জানা গেছে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের পাশে ঈশান চন্দ্র বালিকা বিদ্যালয়। সেই মোতাবেক দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র জেলা পরিষদের তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করে।

স্কুলের ভগ্ন ঘরে পড়ুয়াদের সমস্যা বাড়ছিল। ভেঙে পড়ার আশংকায় বন্ধ হয়ে গিয়েছিল পঠন পাঠন। ছাত্রীদের এই সমস্যার কথা ভেবে বারুইপুরের মদারাট পঞ্চায়েত এর ঈশান চন্দ্র বালিকা বিদ্যালয়ে দুটি শ্রেণী কক্ষ নির্মিত হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের আর্থিক ৫০ লক্ষ টাকা অনুদানে। বৃহস্পতিবার এই ভবনের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন এর পরে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন অধ্যক্ষ এর কাছে স্কুলের অনেক পড়ুয়া কক্ষের অবস্থা খারাপ বলে অভিযোগ করেন।বিমানবাবু তাঁদের আস্বস্ত করেন। এদিন, অনুপ্রবেশ এর প্রশ্নে অধ্যক্ষ সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কেন্দ্রের সরকারের। রাজ্যের নয়। বারুইপুর পুরসভার এলাকা জলমগ্ন নিয়ে বিমান বাবু বলেন, কলকাতা জলে ভাসছে। বিধানসভায় জল। এখানে সমস্যা হয়েছে আবহাওয়া ভালো হলে পরিস্থিতির উন্নতি হবে। এবার বৃষ্টির পরিমান স্বাভাবিক এর থেকে বেশি তাই এই অবস্থা। তবে তিনি এও বলে চারিদিকের পানীয় জলের পাইপ লাইনের কাজ হচ্ছে তার জন্য একটু সমস্যা হচ্ছে।

Related News

Also Read