Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্বে ফের শেখ রেজাউল হোসেন 

চোখে একটাই লক্ষ্য— ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যজুড়ে সংগঠনকে ঢেলে সাজানোর কাজে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্লক স্তরের মূল সংগঠনের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ শাখা সংখ্যালঘু সেলকেও আরও সক্রিয় ও শক্তিশালী করে তুলতে চাইছে দলীয় নেতৃত্ব।

এই সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্বে পুনরায় নিযুক্ত হলেন শেখ রেজাউল হোসেন, যিনি কর্মী মহলে ‘টুটুল’ নামেই অধিক পরিচিত। তাঁর পুনর্নিয়োগে ব্লক জুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্বকে ফের দায়িত্ব দেওয়ায় কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও আত্মবিশ্বাস ফিরে এসেছে।

 

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ রেজাউল হোসেন স্পষ্ট জানিয়ে দেন,

“আগামী দিনে জনসংযোগই হবে আমাদের প্রধান হাতিয়ার। সংখ্যালঘু সমাজের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো হবে। এগরা ২ ব্লকের আটটি অঞ্চলেই ধারাবাহিকভাবে কর্মীসভা ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে।”

 

তিনি আরও বলেন,

“তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষের কথা শোনে। সেই বার্তাই আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এগরা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে রেকর্ড লিডে জয়ী করাই আমাদের অঙ্গীকার।”

 

দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে আরও সুসংহত করা এবং তৃণমূলের সাংগঠনিক ভিতকে মজবুত করতেই শেখ রেজাউল হোসেনের পুনর্নিয়োগ ছাব্বিশের লড়াইয়ে এগরা বিধানসভায় বড়সড় প্রভাব ফেলতে চলেছে— এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Related News

Also Read