Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। কৃষ্ণনগর ক্লাবের ৭৫তম বর্ষে দুর্গোৎসব ।।

ষষ্ঠীর শারদ সন্ধ্যায় কৃষ্ণনগর ক্লাব-এর দুর্গোৎসবের ৭৫তম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে হয়৷

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন শিক্ষক কবি বৃন্দাবন দাস অধিকারী ৷ প্রধান অতিথির আসন অলংকৃত করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক গৌতম কুমার মাইতি, ধীরেন্দ্রনাথ মাইতি, ড. বিষ্ণুপদ জানা, সমরেশ সুবোধ পড়িয়া, শশধর পাত্র, চন্দনা দাস, বিশ্বরূপ দাস, শোভন কুমার পাল, কাকলিদেবী, গুরুপদ মাইতি, সৌমিত্র মাইতি প্রমুখ গুণী ব্যক্তিবর্গ৷



প্রায় শতাধিক গুণী লেখকের কলমে উজ্জ্বল কাশফুল শারদ পত্রিকার মোড়ক উন্মোচন, গুণীজনেদের বক্তব্য, সঙ্গীত পরিবেশনের মধ্যে আজ থেকে শুরু হলো পাঁচ দিন ধরে অসুরদলনী মহিষাসুরমর্দিনী দূর্গা মায়ের আরাধনা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা৷ দশমীর দিন সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরে রয়েছে মনোজ্ঞ মনোরম বিচিত্রানুষ্ঠান৷

আজকের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যিক সম্পাদক ড. বিষ্ণুপদ জানা৷

Related News

Also Read