Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

সবুজসাথী প্রকল্পে কাঁথিতে পড়ুয়াদের সাইকেল প্রদান

মঙ্গলবার সবুজসাথী প্রকল্পের একাদশ পর্যায়ের সাইকেল বিতরণ কাঁথি পৌরসভার ডরমেটরী বিল্ডিংয়ে অনুষ্ঠিত হল । কাঁথি হাই স্কুল, কাঁথি হরিসভা স্কুল ও কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের বর্তমান বছরের নবম শ্রেণির ছাত্রদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

সূচনা পর্বের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রদের হাতে সাইকেল তুলে দিয়ে পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি অনুষ্ঠানের শুভ সূচনা করেন।উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান ডঃ নিরঞ্জন মান্না, এক্সিকিউটিভ অফিসার অমিয় কুমার দাস, বিভাগীয় ইন্সপেক্টর পৃথীশ কুমার খান,বিভাগের আধিকারিক দেবাশিস পরিয়ারী,তিনটি বিদ্যালয়ের শিক্ষক ও করণিক সহ পৌরসভার আধিকারিক প্রদীপ কুমার মান্না সহ অন্যান্য কর্মী ও আধিকারিকগন উপস্থিত ছিলেন। আজ ২২৮ জন ছাত্রদের সাইকেল দেওয়া হয়।

বক্তব্য রাখেন পৌরসভার পুরপ্রধান ও উপ পুরপ্রধান। পুরপ্রধান বলেন এই জনপ্রিয় প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষার অনুপ্রাণিত করা হয়। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রী থেকে সর্বস্তরের মানুষের জন্য চিন্তাভাবনা করে একটি একটি প্রকল্প চালু করেছেন যা মানুষের দৈনন্দিন জীবনে সহযোগী হয়ে উঠছে।

Related News

Also Read