Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। বালিগঞ্জে বিকাশ পরিষদের ২৫তম জাতীয় অভিনন্দন সভা ।।

কেকা মিত্র :- জিটো কমিউনিটি কলকাতার বালিগঞ্জ এর গণপতি ব্যাংকয়েট হলে আয়োজন করেছিলো বালিগঞ্জ বিকাশ পরিষদ এর ২৫ তম জাতীয় অভিনন্দন সভা। বালিগঞ্জ প্লেসে বিকাশ পরিষদের এই 25 তম জাতীয় অভিনন্দন অনুষ্ঠান উদযাপনে আমন্ত্রণ হয়ে এসেছিলেন এই কমিউনিটির সমস্ত সদস্যরা ।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন এই সংস্থার প্রধান অতিথি অভয় শ্রীশ্রীমল (জিটো অ্যাপেক্সের সভাপতি), বিনোদ দুগার (জেএটিএফের চেয়ারম্যান), রমেশ হারান (শ্রমণ আরোগ্যমের সভাপতি) এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঞ্জয় লোধা (সচিব) JITO Apex এর), রাজেশ চন্দন (JBN Apex এর চেয়ারম্যান), ড. হর্ষ সুরানা (JPF Apex এর চেয়ারম্যান)। জিটো কোলকাতা চ্যাপ্টার দক্ষিণ ভারতে গণপতি ব্যাংকয়েট হলে একটি গ্র্যান্ড ন্যাশনাল ফেলিসিটেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো। এই বিষয়ে সংস্থার যুব চেয়ারম্যান প্রিয়ম সিংজি জানালেন দীর্ঘ ১৬ বছর ধরে আমরা এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন স্কুল, মেডিক্যাল, বিজনেস , সমাজ সেবা মূলক সব ধরনের কাজ, খেলাধুলা, বিনোদন সব আয়োজন করে চলেছি। এই সংস্থার মহিলা যুব চেয়ারম্যান সঙ্গীতা বেদ বল্লেন
মহিলারা সবাই আমাদের কেউ কিছু না কিছু করছে। শুধু ঘর সংসার নয়। হাতে কলমে কাজ করছে। বিভিন্ন শিক্ষা দিচ্ছে। স্বাস্থ্য পরিষেবা থেকে এডুকেশন। আজ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব র জন্যে আমাদের সংস্থার পক্ষ থেকে ১৫ জন কে সংবর্ধিত করা হলো।

Related News

Also Read