Select Language

[gtranslate]
৪ঠা ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

যুব সাথী প্রকল্প: আনন্দে মিছিল করলো যুব তৃণমূল কংগ্রেস

প্রদীপ কুমার সিংহ

২০২৬-২৭ সালে অর্থ বর্ষ এর অন্তবর্তী বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন যুব সাথী প্রকল্প। ২১ বছর থেকে ৪০ বছর বয়সে যুবক যুবতীরা মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষার পাস করেছে এমন যুবক যুবতিরা এই প্রকল্পের এই প্রকল্পের ফর্ম ফিলাপ করতে পারবে। এর জন্য আগামী পহেলা এপ্রিল থেকে দেড় হাজার টাকা যুবক-যুবতীদের জন্য ৫ বছর পর্যন্ত বেকার ভাতা হিসেবে দেওয়া হবে। এই আনন্দে বারুইপুর পূর্ব বিধানসভা যুব তৃণমূল কংগ্রেসের ডাকের যুব সাথী প্রকল্পের সমর্থনে বাইকের এক মহা মিছিল আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে বারুইপুর ফুলতলার মাঠ থেকে। এই মিছিল ফুলতলা মাঠ থেকে সীতাকুন্ডু হয়ে কাঁটা কাল,সাউথ গরিয়া মোড় থেকে ঘুরে সুভাষগ্রাম আগনা হয়ে বাইপাস কাঁটা খাল বাই পাস হয় উত্তরভাগ থেকে বেলেগাছি বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত প্রায় ১৫ টি গ্রাম পঞ্চায়েতের এই মিছিল ঘুরে চরণে শেষ হয়।

এই মিছিলের নেতৃত্ব দেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার,সহযোগিতায় ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী। এই ব্যাপারে এলাকার বিধায়ক বিভাস সরদার সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ বছর থেকে চল্লিশ বছর বয়সের যুব যুবতীরা যুব সাথী প্রকল্পের জন্য মাসে দেড় হাজার টাকা করে পাবে এই প্রকল্প আগামী পাঁচ বছর পর্যন্ত চলবে। সেই আনন্দে তাছাড়া সামনেই বিধানসভার ভোট,যুব সাথী প্রকল্পের শান দিয়ে ভোটের ডঙ্কা: বাজিয়ে দিল বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদারের নেতৃত্বে এই বিশাল বাইক মহা মিছিল। এই মিছিলে প্রায় ২০০০ থেকে২২০০ বাইক অংশগ্রহণ করেছিল। তাতে যুব তৃণমূল কংগ্রেসের প্রায় চার হাজার কর্মী ছিলেন।

Related News

Also Read