Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

এম.এস.কে ও এস. এস. কে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন

কাঁথি কিশোর নগর শিক্ষাসদনে পূর্ব মেদিনীপুর জেলা এম.এস.কে ও এস. এস. কে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করে সম্মেলনের সূচনা করেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না। সম্মেলনে বক্তব্য রাখেন কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,ডি পি এস সি চেয়ারম্যান হাবিবুর রহমান, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বাকরা,দীনেশ দাস প্রমুখ।

 

ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে, শিক্ষক শিক্ষিকা গণকে আরও ছাত্র ছাত্রী দরদী হতে বলেন এবং সেই সঙ্গে তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কার্যকরী সভাপতি শ্যামলী প্রধান। উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা সাগরিকা দাস সহ সংগঠনের জেলা ব্লক ও পৌরসভার নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের রাজ্য সভাপতি বিকাশ বারিক।

Related News

Also Read