Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

বিদ্যালয়ের বেহাল দশাঃসংস্কারের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের।

দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল দশা পূর্ব মেদিনীপুরের ময়নার কলাগাছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের । আতঙ্কের মধ্যে ক্লাস
করতে হচ্ছে ।ছোট ছোট ছাত্র ছাত্রীদের। এই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত ক্লাস হয়। ভগ্নপ্রাপ্ত চেহারা নিয়েছে স্কুল। মাথার ওপর থেকে ভেঙে পড়েছে চাঙর, ফাটল ধরেছে দেওয়ালে
আর তাতেই বছরের পর ধরে ক্লাস করে চলেছে শিশুরা।

স্থানীয় মানুষদের দাবি এই স্কুল মেরামত নয় নতুন করে তৈরি করা হোক।কারন স্কুলের পেছন দিক থেকে শুরু করে সামনের দিক সম্পূর্ণটাই ভেঙে পড়েছে, দেওয়ালে ধরেছে বড়
বড় ফাটল।তাই স্কুল মেরামতি বা নতুন করে স্কুল ঘর করার দাবিতে বিক্ষোভ দেখায় অভিভাবকরা, এমন কি স্কুলে তালা চাবি লাগিয়ে দেয় ক্ষুব্ধ অভিভাবকরা।

স্কুল শিক্ষা দফতরের এসআই ঘটনা স্থলে আসেন এবং অভিভাবক সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন তিনি। তাঁকে পেয়ে শিক্ষক-অভিভাবকেরা জানান চরম অস্বাস্থ্যকর পরিবেশে
বিদ্যালয়ে মিডডে মিলের রান্না হয়।তাঁরা দেখান কি ভাবে রান্না ঘরের মধ্যে জমে রয়েছে বৃষ্টির জল।

Related News

Also Read