Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। নন্দীগ্রামে পার্থ-অনুব্রতের কোমরে দড়ি দিলো বামেরা।।

বীরভূম জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এখন সিবিআই হেফাজতে। গরু পাচার কান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে।অপরদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির জেরে কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জী।এই দুই জন সহ তৃনমূলের সকল দুর্নীতিগ্রস্থ নেতা-মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে নন্দীগ্রামে মিছিল করলো সিপিএম।



শনিবার সকালে নন্দীগ্রামে নকল পার্থ চ্যাটার্জী আর অনুব্রত মন্ডলের কোমরে দড়ি পরিয়ে নন্দীগ্রাম বাজারে ঘোরালো বাম সমর্থকেরা।এমনকি বাজারে আসা ব্যাবসায়ী-গ্রাহক-পথ চলতি মানুষদের নকুল দানা বিলি করা হয় ।

Related News

Also Read