Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

ভেঙ্গে যাওয়া কাঠের পুল এক মাসের মধ্যে সংস্কার করলো প্রশাসন

তৎপরতার সাথে ভগ্নপ্রাপ্ত কাঠের পুল নতুন নির্মাণ করে মানুষের যাতায়াতের সুবিধা করল প্রশাসন। গত ১৭ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের দেশদত্তবাড় এবং রামচন্দ্রপুর, শিলামপুর , মাজিলাপুর,নয়াপুট এলাকার মানুষের যাতায়াতের খুবই গুরুত্বপূর্ণ কাঠের পুল ভেঙে পড়ে।

 

সেই পুলের উপর দিয়ে দেশদত্তবাড় ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও দৈনন্দিন ওই পুলের উপর দিয়েই বিদ্যালয়ে যাতায়াত করে। পুলটা ভেঙে পড়ায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসার খুব সমস্যার সম্মুখীন হতে হয়।

 

এই খবর পেয়ে কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিদ্যালয়ের পরিচালক কমিটির সভাপতি আমিন সোহেল তৎপরতায় অতি দ্রুত সহযোগিতায় কাজ শুরু হয়। আজ বুধবার পুলের কাজ সম্পন্ন হয়েছে। এলাকার মানুষ সহ ছাত্র ছাত্রী এখন যাতায়াত করছেন। আমিন বাবু ধন্যবাদ জানিয়েছেন জেলা শাসক, মহকুমা শাসক, ও কাঁথি ১ ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাসকে।

Related News

Also Read