Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

কম সুদে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন কোটি টাকার গহনা নিয়ে চম্পট দিলো এক যুবক।

কম সুদে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের মহিলাদের থেকে তিন কোটি টাকার গহনা নিয়ে চম্পট দিলো এক যুবক।অভিযোগ শুধু সোনা নয়,কেউ কেউ টাকাও জমা রাখতেন এই যুবকের কাছে।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

জানা গিয়েছে, কোলাঘাট ব্লকের ফরিদপুর, রাইন,গোপালনগর, খাদিনান, মাছিনান যশহর—সহ ১০টি গ্রামে এই ফাঁদ পাতা হয়। গ্রামের শতাধিক দরিদ্র গ্রামবাসী-সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা প্রতারণার জালে জড়ান। কার্তিক সাহু নামে এলাকার এক যুবকের সোনার দোকান। একইসঙ্গে সুদেরও কারবার তাঁর। দীর্ঘদিন ধরেই গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা, সোনা লেনদেনের মাধ্যমে উচ্চহারে সুদ দিতেন তিনি।

কার্তিকের কাছে সোমবার বেশ কয়েকজন মহিলা টাকা ও সোনা ফেরত পেতেন। তাঁর সোনার দোকানের সামনে গেলে দেখেন দোকান বন্ধ। এরপরই মহিলারা কার্তিকের খোঁজে তাঁর বাড়ি যান। কার্তিকের মায়ের সঙ্গে দেখা হলে মা জানান, ছেলে কী করে সে সম্পর্কে কিছুই জানেন না।
স্থানীয় সূত্রে খবর, সোনা বন্ধকের ব্যবসার আড়ালে প্রায় ৩ কোটি টাকার গয়না নিয়ে এলাকা থেকে চম্পট দিয়েছেন অভিযুক্ত। এই ঘটনার পর এলাকার মহিলারা কার্তিকের দোকানে ও বাড়িতে তালা ঝুলিয়ে দেন।

Related News

Also Read