Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

তৈলোক্য প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব

 

জামুয়ালছিমপুর তৈলোক্য প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হল দু’দিন ধরে। গত রবিবার এবং সোমবার এই অনুষ্ঠান হয়।

হীরক জয়ন্তী বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে নানা কর্মসূচি হয়। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানের পরে পুরস্কার বিতরণ হয়। প্রাক্তনীদের মিলন উৎসবও হয়। সন্ধ্যায় মণিষীদের আবক্ষলম্বিত মূর্তির উন্মোচন করা হয় এবং বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা আবরণ উন্মোচন হয়। পাশাপাশি, জ্ঞানীগুণীজনদের সংবর্ধনাও জ্ঞাপন করা হয় এবং স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুজিত শী, স্কুলের প্রধান শিক্ষক পিন্টু শীট, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দীপক কুমার জানা, ভূমিদাতা নন্দদুলাল দাস, বিশিষ্ট শিক্ষাবিদ অমৃতরাজ রায়, শিক্ষক সোমনাথ ঘোড়াই ও পল্লব দাস এবং হরেকৃষ্ণ পাত্র-সহ বিশিষ্টজনেরা।

Related News

Also Read