Select Language

[gtranslate]
৭ই ফাল্গুন, ১৪৩২ শুক্রবার ( ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ )

কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে “বসন্ত হাট

কলকাতা: শহরের অন্যতম স্বনামধন্য সৃজনশীল নৃত্য সংস্থা হৃতাল ডান্স সেন্টার-এর উদ্যোগে বসন্ত ঋতুকে কেন্দ্র করে বিশেষ নৃত্যানুষ্ঠান “বসন্ত হাট” আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠানটি আয়োজিত হবে এন্টালি হিন্দু বালিকা বিদ্যালয়, মৌলালি প্রাঙ্গণে, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

 

অনুষ্ঠানটি বিশিষ্ট সৃজনশীল নৃত্যশিল্পী জয়দীপ পালিত-এর তত্ত্বাবধানে পরিচালিত হবে। বসন্তের রঙ ও আবহকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে সৃজনশীল ও শাস্ত্রীয় নৃত্যের সমবেত পরিবেশনা উপস্থাপিত হবে।

 

কলকাতার মোট ১৩টি স্বনামধন্য নৃত্য প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে দলগত নৃত্য পরিবেশন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও তাদের পরিচালকদের নাম নিম্নরূপ—

 

নর্তনাঞ্জলি ডান্স অ্যাকাডেমি – সঞ্জীব সমাদ্দার

 

ঊর্মিলা – ঊর্মিলা ভৌমিক

 

ড্রিমস ডান্স ট্রুপ – তথাগত দে

 

ঘুঙুর ডান্স ইনস্টিটিউট – অর্জিকা ঘোষ

 

সিন্জিনি ওডিসি ডান্স অ্যাকাডেমি – নীলাঞ্জনা মুখার্জি

 

পুষ্পক ডান্স অ্যাকাডেমি – অলকাপর্ণা গুহ

 

শিবারঞ্জনী ডান্স ট্রুপ – অভ্র চক্রবর্তী

 

জলশা চন্দ্র পারফর্মিং ট্রুপ – জলশা চন্দ্র

 

ডামরুধ্বনি – সৌরভ রায়

 

সাউথ কলকাতা নৃত্যাঙ্গন – ঝিনুক মুখার্জি সিনহা

 

ব্রহ্মকমল ডান্স অ্যান্ড ড্রয়িং ইনস্টিটিউট – সাবর্ণিক দে

 

আলোর পাখি – রুদ্র মিশ্র ও স্বর্ণভ মিশ্র

 

নৃত্যোদয় ক্রিয়েটর্স অব ক্রিয়েটিভিটি – বিধান রায় চৌধুরী

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ নিঃশুল্ক। এছাড়াও বসন্তের আবহকে তুলে ধরতে উপস্থিত সকলের জন্য হলুদ রঙের পোশাক নির্ধারিত ড্রেস কোড হিসেবে রাখা হয়েছে।

 

অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ক্যালিফোর্নিয়া টেলিভিশন গ্লোবাল-এর মাধ্যমে বিশ্বের ১৫টি দেশে সম্প্রচারিত হবে।

 

“বসন্ত হাট” নিঃসন্দেহে বসন্তের আবহে রঙিন এক সাংস্কৃতিক সকাল উপহার দিতে চলেছে, যেখানে একত্রিত হবে কলকাতার সৃজনশীল নৃত্য জগতের বিশিষ্ট শিল্পী ও প্রতিষ্ঠানসমূহ।

Related News

Also Read