Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

রক্তদানের উৎসব হলো বারুইপুরে

 

প্রদীপ কুমার সিংহ:

রবিবার বারুইপুর এলাকার বেশ কয়েকটি জায়গার রক্তদান উৎসব হয়। লাভ বারুইপুর ভট্টাচার্জি পাড়ার আনন্দমেলা পরিচালনায় আনন্দমেলায় বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে রক্তদান উৎসব বসে আঁকো প্রতিযোগিতা হয়। এই ক্লাবের বাৎস্য কি অনুষ্ঠান উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়। রবিবার সকালে বসে আঁকো প্রতিযোগিতা রক্তদান শিবির দুপুরবেলা ইন্টার পাড়া ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যার সময় একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয়। মোট ছয়টি দলের নাটক মঞ্চস্থ হবে। রবিবার তিনটি দল এবং সোমবার তিনটি দলে নাটক প্রতিযোগিতা হবে। সেই সঙ্গে মঙ্গলবার ও বুধবার বিভিন্ন অনুষ্ঠানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হবে।

রবিবার সকালে এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার পৌর প্রধান শক্তি রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বারুইপুর মহাকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হয় এখানে প্রায় ৪০ জন মহিলা ও পুরুষ রক্ত দাতা স্বইচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এই দিন একটি স্বেচ্ছাসেই সংস্থা অবিরাম নড়ি দানা স্বপ্ন সন্তানের আয়োজনে বারুইপুর বাসির পরিচালনায় একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির হয় থ্যালাসেমিয়া শিশুদের সাহায্যার্থে। এই সংস্থাটি প্রতি মাসে রক্তদান শিবির করে। এই দিন প্রায় ৬০ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্তদান করে। এই সমস্তটি দীর্ঘ ১৫ বছর ধরে রক্তদান শিবির করে আসছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

বারুইপুর হরিহর পুর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় রক্তদান শিবির হয় বারুইপুর হরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিড়াল প্রাথমিক বিদ্যালয়। হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান কমল মিত্র বলেন প্রায় ২৫ বছর ধরেই রক্তদান শিবির হচ্ছে। রবিবার বারুইপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রায় ৪৫ জন ও মহিলা মিলে রক্তদান করেন।

Related News

Also Read