Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

বাজকুল মনীষী চর্চা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা 

বাজকুল মনীষী চর্চা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার সাহিত্য ও সংস্কৃতির আলোকে। আভা মাইতি স্মৃতি ভবনে আয়োজিত এদিন সকালে সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ জীবন কৃষ্ণ দাস, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবী সাধন চন্দ্র দাস অধিকারী,সম্পাদকীয় প্রতিবেদন ও বার্ষিক আয়- ব্যায়ের হিসাব পেশ করেন সম্পাদক শিক্ষক অশোক কুমার বর্মণ। প্রতিবেদন ও চর্চা কেন্দ্রের কর্মধারার উপর আলোচনায় অংশ নেন প্রবীণ সদস্য ও শিক্ষাবিদ নারায়ন চন্দ্র বেরা, সুশান্ত কুমার জানা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও সমাজ সেবী আহম্মেদ উদ্দিন, প্রধান শিক্ষক স্বপন কুমার জানা, স্বরচিত কবিতা পরিবেশন করেন চর্চা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ডঃ বিশ্বজিৎ মাইতি, প্রাক্তন আধিকারিক ও বিজ্ঞানী ডঃ প্রবাল কান্তি ভূঞ্যা, সাহিত্যিক ভবানী প্রসাদ মাইতি, শিক্ষক সহস্ত্রাংশু দাস, প্রাক্তন শিক্ষক ও কবি সুবল কৃষ্ণ চক্রবর্তী, প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন চর্চা কেন্দ্রের সদস্য প্রাক্তন যুব আধিকারিক সুভাষ চন্দ্র ভূঞ্যা, সংঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা অয়ন্তিকা মাইতি, শোভা চক্রবর্তী, স্কুল ছাত্রী সুনিতা রায়, স্মরণিকা করণ, গীটারে রবীন্দ্র সংগীতের সুর পরিবেশন করে ছাত্র সায়ন্তন প্রধান, নৃত্য পরিবেশন করে ছাত্রী শতাক্ষী দাস, অদ্বিতীয়া দাস, আবৃত্তি পরিবেশন করে উন্নীতা মাইতি,বিশ্বশ্রী মাইতি প্রমুখ। এদিনের সভায় চর্চা কেন্দ্রের নতুন সদস্য হন অধ্যাপক সৌরভ গোস্বামী, শিক্ষক মানস কুমার পয়ড়্যা, প্রাক্তন শিক্ষক সুবল চন্দ্র জানা, শিক্ষিকা অয়ন্তিকা মাইতি, বিশিষ্ট সমাজ সেবী অনুপম ধাড়া, বিশ্বজিৎ রায়, সুব্রত মল্লিক, স্বাস্থ্য কর্মী কঙ্কন আদক, সমগ্ৰ অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক মলয় কৃষ্ণ পাহাড়ী,পরিচালনা করেন সদস্য স্বরাজ করণ, মৃণাল কান্তি মাইতি প্রমুখ।

Related News

Also Read