Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। হাত চিহ্নে একই পরিবারের তিনজন প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে ।।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকে পঞ্চায়েত নির্বাচনে একই পরিবারে তিনজন প্রার্থী হয়েছেন।এই বিষয় জানার পরেই আলোচনায় উঠে এসেছে সেই পরিবার। কংগ্রেসের হয়ে বাবা, মা ও মেয়ে নেমেছেন নির্বাচনী যুদ্ধে।

রামনগর-২ ব্লকের কালিন্দী অঞ্চল কংগ্রেসের সভাপতি সেখ সেরাফ উদ্দিন পঞ্চায়েত | তিনি রামনগর ২ পঞ্চায়েত সমিতির ২৪ নম্বর আসনে প্রার্থী হয়েছেন। তার স্ত্রী তথা কংগ্রেসের রামনগর ২ ব্লকের প্রাক্তন যুব সভানেত্রী মর্জিনা বিবি একই পঞ্চায়েত সমিতির ২২ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দিকে সেখ সেরাফ উদ্দিনের মেয়ে সুহানা শবনম নেমেছেন কাঁথি-১ ব্লকে জেলা পরিষদের ৬১ নম্বর আসনে। সুহানা শবনম বর্তমানে রামনগর বিধানসভা যুব কংগ্রেস সভানেত্রী।


সুহানা বলেন কংগ্রেস করার অপরাধে ২০১৩ সালে তার পরিবারকে গ্রাম ছাড়া করা হয়েছিল।তারপর থেকে এখনও সুহানা শবনমরা সটিলাপুর অঞ্চলে বসবাস করে।

এই কংগ্রেস নেত্রী বলেন দুর্দিনের সময় কংগ্রেস নেতৃত্ব নানা ভাবে সাহায্য করেছিলেন।তাই দলের নির্দেশে বাবা, মা ও নিজে এবার পঞ্চায়েতে প্রার্থী। জয়ের ব্যাপারে সব প্রার্থীর মত তারাও আশাবাদী। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে প্রচার চলছে প্রতিদিন।

তৃণমূলের দূর্ণীতি, বিজেপির তথাকথিত জাতপাতের রাজনীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সবই আসছে প্রচারে বলেন সুহানা। দাবী কংগ্রেসই পারে একমাত্র দেশে ও রাজ্যে সুশাসন দিতে। প্রচারের ইস্যু যাইহোক একই পরিবারে তিনজন নির্বাচনী যুদ্ধে নজর কাড়ছে সবার।

Related News

Also Read