Select Language

[gtranslate]
২৭শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ১০ই এপ্রিল, ২০২৬ )

আবারো দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের

পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার জাতীয় সড়কে হেড়িয়া হাসপাতাল এর কাছে বৃহস্পতিবার বিকালে দুটি পর্যটকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

কলকাতা গামী পর্যটকদের গাড়ির সঙ্গে দিঘাগামী পর্যটক এর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । এই ঘটনার ফলে কলকাতাগামী পর্যটকের গাড়ির চালকের মৃত্যু হয়ছে।

ওই গাড়িতে থাকা আরো চারজনকে হেঁড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। মুখোমুখি দুটি গাড়ি সংঘর্ষের জেরে রাস্তার পাশে যাওয়ার টোটো ও দুর্ঘটনার কবলে পড়ে।বুবাই দাস নামে চালকের মৃত্যু হয় । আহতরা সকলেই কলকাতার দমদমের বাসিন্দা।

দিঘার দিকে যাওয়া গাড়িতে থাকা পর্যটক জানান তারা তাদের সাইডে যাচ্ছিল, অপরদিক থেকে দ্রুত গতিতে গাড়ি এসে তাদেরকে ধাক্কা মারে ,এয়ার ব্যাগ খুলে যাওয়ায় তারা প্রাণের রক্ষা পান এবং তাদের গাড়ির পেছনে থাকার টোটো এসে তাদের গাড়িতে ধাক্কা মারে।

Related News

Also Read