Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। কাজলা জনকল্যাণ সমিতির ৭২তম বার্ষিক সাধারণ সভা ।।

শনিবার পূর্ব মেদিনীপুরের কাজলা জনকল্যাণ সমিতির ৭২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সাধারণ সভায় পৌরহিত্য করেন সমিতির সভাপতি অসীম কুমার দাস।

সভার শুরুতে সমিতির প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সমিতির পরিচালক মন্ডলীর সদস্য সদস্যাগণ। সাধারণ সভায় দেশের বীর সৈনিক, সেনাপতি ও করোনা মোকাবিলায় কাজ করতে গিয়ে মারা যাওয়া ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিগত আর্থিক বছরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা। কার্য্য বিবরণী সম্পর্কে উপস্থিত প্রায় পাঁচ শতাধিক সদস্য সদস্যার কোন আপত্তি না থাকায় কার্যবিবরণী অনুমোদিত হয়।


এরপর তিনি বর্তমান বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সমিতির আগামী বছরের অডিটর হিসাবে এ.কে. পন্ডা এ্যান্ড কোম্পানীকে নিযুক্তির জন্য প্রস্তাব এলে তা সর্ব সম্মতিক্রমে স্থির হয়।

সাধারণ সভায় উপস্থিত সদস্যের মধ্যে অনেকেই তাদের মতামত তুলে ধরেন। এছাড়া সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

Related News

Also Read