বুধবার কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো।প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কটকের পদ্মিনী সুপার স্পেশালিটি হাসপাতালের বিখ্যাত তিন চিকিৎস্যক এই শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
কাঁথি লায়ন্স ক্লাব ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের সম্পাদক বরুন জানা বলেন শিবিরে অর্থো ও নিউরো বিভাগের চিকিৎস্যক ডা: ইন্দ্রনীল দে,কার্ডিওলজিস্ট ডা: শুভম প্রীতম সাহু ও মেডিসিন ও গ্যাস্ট্রোলজিস্ট ডা: গনেশ বেহেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।প্রায় ১০০ জন রোগী বিনামুল্যে এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলেও জানান।

শিবিরটি পরিচালনায় করেন কাঁথি ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের এডমিনিস্ট্রেটার বারিদ বরন মন্ডল,সুবিমল মাইতি প্রমুখ।উল্লেখ্য শিবিরে আসা রোগীদের বিনামুল্যে ইসিজি করা হয় ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়েছে।





