Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

শান্তিপুরে আগমনি নৃত্য উৎসব

শান্তিপুরের ধ্রুপদী নৃত্যের প্রতিষ্ঠান শান্তিপুর নৃত্যধারা ওভে অফ ড্যান্স এর তত্ত্বাবধানে আগামী ১৪ সেপ্টেম্বর শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে “আগমনি নৃত্য উৎসব” আয়োজন করা হবে।

নৃত্য উৎসবে ৫০ জনেরও বেশি নৃত্যশিল্পী নৃত্য পরিবেশনা করবেন। নৃত্য উৎসবে উদ্বোধনী নৃত্য নৃত্য প্রতিষ্ঠানের পরিচালিকা সুপরিচিত ওড়িশি নৃত্যশিল্পী রূপসা পাকরাশি ওড়িশি নৃত্যের মাধ্যমে করবেন।

 

অনুষ্ঠানে, মৌমিতা পাল (মোহিনীঅট্টম), কারিনা সরকার (ভারতনাট্যম), সৌমিলি গোস্বামী (রবীন্দ্র নৃত্য) একক নৃত্যে পরিবেশনা করবেন। দলগত নৃত্যে সঙ্গীতা নৃত্যাঙ্গন, ডোনা নৃত্য একাডেমি, উপাসনা, সোনারতোড়ি নৃত্য একাডেমি, নৃত্যম স্কুল অফ ড্যান্স, পুষ্পক ডান্স একাডেমি দলগত নৃত্য পরিবেশনা করবেন। নৃত্যশিল্পী রূপসা পাকড়াশী “চিত্রাঙ্গদা”-এর একটি বিশেষ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।

দীনেশ পোদ্দার আলোকসজ্জার দায়িত্বে থাকবেন । মঞ্চ পরিচালনা করবেন কৌশিক সেনগুপ্ত। আলোকচিত্রগ্রহণ করবেন গোপীনাথ রায় এবং সন্দীপ প্রামাণিক। ক্যালিফোর্নিয়া টেলিভিশন গ্লোবালের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রচার করা হবে।

Related News

Also Read