Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। শ্রমিক মৃত্যুতে চাঞ্চল্য ডানকুনি ।।

ডানকুনিতে লোহার তার তৈরীর কারখানায় কাজ করার সময় শ্রমিকের মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সাঁতরা পাড়ায় কারখানায় এই দূর্ঘটনা ঘটলে,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কারখানায় কাজ চলাকালীন হঠাৎ লোহার তার তৈরির রোলিং মেশিনে জড়িয়ে পড়ে এক শ্রমিক।সহকর্মীরা তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়।সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃতের নাম মহম্মদ মহরম(৫৫)। বাড়ি বর্ধমানে।অনেক দিন ধরেই তিনি ডানকুনির এই লোহার তার তৈরির কারখানায় কাজ করতেন।দূর্ঘটনার পর শ্রমিকের পরিবারকে খবর দেওয়া হয়।ডানকুনি পুরসভার স্থানীয় কাউন্সিলর গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।কারখানায় ঠিকা শ্রমিকরা কাজ করেন।মৃত শ্রমিকের পরিবার যাতে ক্ষতিপূরন পায় তার ব্যবস্থা করা হবে। ঘটনার তদন্ত করছে ডানকুনি থানার পুলিশ।

Related News

Also Read