Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

বন্দর থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় অস্থায়ী কর্মীর মৃত্যু ।।

হলদিয়া বন্দরে কাজ শেষে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির।মৃতের নাম লক্ষণ চন্দ্র জানার(৫৬)।তিনি হলদিয়া ডক কমপ্লেক্সের অস্থায়ী কর্মী।

জানা গেছে অন্যান্য দিনের মত বুধবার রাত্রি ৮টা নাগাদ বাড়ি ফেরার পথেচকুকড়াহাটি বাস রাস্তার রেল গেটের কাছে দুর্ঘটনার কবলে পড়েন লক্ষন জানা ।আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেন দিল্লি ছেড়ে হলদিয়ায় আসার পথে সুতাহাটা থানার বরদার রেলস্টেশন সংলগ্ন কুকড়াহাটি বাস রাস্তার রেল গেটের কাছে এই এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল হলদিয়া ডক কমপ্লেক্সের অস্থায়ী কর্মী লক্ষণ চন্দ্র জানার(৫৬)। তাঁর বাড়ি সুতাহাটা থানার বরদা গ্রামে।

প্রয়াত লক্ষণ চন্দ্র জানার পরিবার সুত্রে জানা গেছে হলদিয়া ডক কমপ্লেক্স -এর ভিতরে একটি বেসরকারি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন লক্ষন বাবু। ছুটির শেষে সাইকেল করে চৈতন্যপুর–কুকড়াহাটির বাস রাস্তা ধরে বাড়ি আসছিল। কুকড়াহাটি বাস রাস্তার উপর রেল ক্রসিংয়ের কাছে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয় ।


গভ:র্মেন্ট রেলওয়ে হলদিয়া হাতিবেড়্যা পুলিশ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তরুণকিশোর জানা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে জিআরপি স্টাফ মৃতদেহ আনার জন্য পাঠানো হয়েছে।

Related News

Also Read