প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের কৃষক খেতমজুর সংগঠনের ডাকে বারুইপুর উত্তরভাগে শনিবার দুপরে চাষী সম্মান সভা হয়।
এখানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,রাজ্য সভার সংসদ শুভাশিস চক্রবর্তী,এলাকার বিধায়ক বিভাস সরদার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী সহ ১৫টা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও কৃষক সমিতি সভাপতি সহ বিভিন্ন কৃষক কর্মীগণ।

এই সভাতে শোভনদেব চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করে যে বাংলা আবাস যোজনা দুর্নীতি নিয়ে বিরোধী দল যে প্রশ্ন তুলেছে সেই সম্বন্ধে তিনি বলেন সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজের সম্পদ তৈরি করা অন্যায়। এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
এদিন, বারুইপুর পূর্ব বিধানসভার ১৫টি পঞ্চায়েতের প্রায় ৭৫০ জন চাষিকে স্মারকপত্র প্রদান করা হয়। মন্ত্রী বলেন, রাজ্যে চাষিদের সন্মান একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কৃষকভাতা, কৃষকদের বীমা, কৃষকরত্ন, তাঁদের পেনশন দেওয়া হচ্ছে। সাড়ে সাতশো কোটি টাকা এবারই কৃষক বীমায় দেওয়া হয়েছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া।






