Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাধ্যমিকে মেধা তালিকা ২ ও সোনারপুরে ১

প্রদীপ কুমার সিংহ 

 

মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হলো শুক্রবার সকাল ৯ টায়। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন।

ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল।

 

এবছর পশ্চিমবাংলার চারটি জেলা শীর্ষে হয় সেগুলি হচ্ছে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, পশ্চিম মেদিনীপুর। অন্যান্য বারের তুলনায় কলকাতা জেলায় এবছর ভালো ফলাফল করেছে।

মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথম দশের মধ্যে দুই জন রয়েছেন। পঞ্চম স্থানে আছেন ১ নাম সোম তীর্থ করণ প্রাপ্ত নম্বর ৬৯১। অষ্টম স্থানে রয়েছেন পুষ্পক রত্নম। তার প্রাপ্ত নাম্বার ৬৮৮। পুষ্পক বিহারের বাসিন্দা। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। তার ভালো রেজাল্টের পিছনে পরিবার এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরিবেশ। কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা। বদলা নেওয়ার দাবি জানিয়েছেন পুষ্পক। পুষ্পক নরেন্দ্রপুর থেকে মাধ্যমিকে ইংরেজি মাধ্যমের পরীক্ষা দিয়েছিল।

 

সোম তীর্থ করণ আপাতত দিল্লিতে আছে। এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২৩।

পাশাপাশি সোনারপুর সারদা বিদ্যাপীঠের ছাত্র অভ্র দ্বীপ মন্ডল মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকারী। তার প্রাপ্ত নম্বর ৬৯০। সারাদিনে ১০/১২ ঘন্টা পড়াশুনা করত। তার প্রিয় চেস খেলা ও গান করা। গান শেখেও। ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশুনা করার ইচ্ছা। ডাক্তার হতে চায়। বাবা রামকৃষ্ণ মন্ডল। গ্রীনপার্ক শিক্ষাসদন হাইস্কুল। বাংলার শিক্ষক। মা গৃহবধু। কাশ্মীরের ঘটনা অভ্রদীপের কাছে মানবতা বিরোধী। দেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে বলে জানায় অভ্রদীপ। এর পাশাপাশি শিক্ষকদের নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হোক ও যোগ্যদের চাকরি যাতে না যায় সেই মত জানায় অভ্রদীপ। তবে অগ্রদ্বীপ জানান সে আশা করতে পারনি এই রেজাল্টটা হবে। ভালো রেজাল্ট হবে এটা আশা করেছিল কিন্তু মেধা তালিকা নাম আসবে সেটা আশা করতে পারিনি। তার জন্য ভগবান ধন্যবাদ দেন সেইসঙ্গে বাড়িতে মা-বাবা স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রাইভেট টিউটর যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানান।

Related News