Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। সুপ্রীম কোর্টের প্রস্তাবে এবার কুকুর প্রেমীদের বিড়াম্বনা বাড়তে চলেছে ।।

সুপ্রীম কোর্টের প্রস্তাবে এবার কুকুর প্রেমীদের বিড়াম্বনা বাড়তে চলেছে ।

দেশের সুপ্রীম কোর্টের প্রস্তাবে বিড়াম্বনা বাড়তে চলেছে পথ কুকুর প্রেমীদের!

ভারতে পথ কুকুরে কামড়ানোর ঘটনা আখছাড় ঘটে। ২০১৯ সালের একটি পরিসংখ্যান বলছে, সেই বছরে দেড় কোটি মানুষ কুকুরের কামড়ে জখম হয়েছিলেন।

এই অবস্থায় সম্প্রতি কেরল ও মহারাষ্ট্র-সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাগল হয়ে যাওয়া পথ কুকুরদের মেরে ফেলার নির্দেশ দেয় স্থানীয় পুরসভা। এর বিরুদ্ধে সোচ্চার পশু প্রেমীরা।

এর বিরুদ্ধে সুপ্রীম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি জে কে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে মামলা হয় ।

সেই মামলার শুনানিতে সুপ্রীম কোর্টের ডিভিসান বেঞ্চের প্রস্তাব কোনও পথকুকুর কাউকে কামড়ালে, তাকে নিয়মিত যাঁরা খেতে দেন তাঁরাই দায়ী হবেন। শীর্ষ আদালত আরও প্রস্তাব ওই পথকুকুরদের টিকাকরণের দায়িত্বও তাঁদেরই নিতে হবে যাঁরা নিয়মিত তাঁদের খেতে দেন ও দেখভাল করেন।

আগামী ২৮ সেপ্টেম্বর এই বিষয়ে আবার শুনানি রয়েছে। সেদিন এই প্রস্তাবের উত্তরের শুনানি হবে শীর্ষ আদালতে।

Related News

Also Read