Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। মাছ নিয়ে মোহনায় ফেরার পথে সমুদ্রে ঊল্টালো দুটি ট্রলার ।।

মাছ নিয়ে সমুদ্র থেকে মোহনায় ফেরার পথে চড়ায় ধাক্কা লেগে উলটে গেল দুটি ট্রলার। মৎস্যজীবীরা প্রানে বাঁচলেও দুটি ট্রলারে থাকা সমস্ত মাছ ভেসে গেলে সমুদ্রের জলে। বুধবার সন্ধ্যা নাগাদ ফিসিং করে যখন ফিরছি্লো দুটি ট্রলার । ঠিক দিঘা মোহনায় ঢোকার মুখে চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় ।দুর্ঘটনাগ্রস্থ দুটি ট্রলারের একটির নাম অন্নদাময়ী এবং অপরটি শিবানী। প্রায় ৩০ জন মৎস্যজীবী ছিলেন,তারা সমুদ্র সাঁতরে শঙ্করপুরে কাছে পাড়ে উঠেছেন ।এই মুহূর্তে সেই ট্রলার দুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।


গত ১৫ই জুন থেকে ব্যান্ড পিরিয়ড শেষ হওয়ার পরেই মৎস্যজীবীরা ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিলেন দূর সমুদ্রে, গতকাল ঝড় হওয়ার সাথে সাথে প্রচন্ড বৃষ্টি চলতে থাকায় ট্রলার গুলি একসাথে দিঘা মোহনায় ঢোকার চেষ্টা করছিল। তখনই চড়ায়
ধাক্কা লেগে পালটি করে যায় ট্রলার দুটি। স্থানীয় মানুষ এবং অন্যান্য
মৎস্যজীবীরা সাঁতরে পাড়ে ওঠেন কিন্তু ট্রলার দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি ট্রলারের তৈরীর খরচ পড়ে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। দিঘা মোহনায় ডেইজিংএর কাজ না হ ওয়ায়র জন্য মূলত এই দুর্ঘটনা বলে জানিয়েছে। দীঘা শংকরপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান বৃহস্পতিবার সকাল থেকেই ট্রলারে অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

Related News

Also Read