Select Language

[gtranslate]
৫ই বৈশাখ, ১৪৩৩ শনিবার ( ১৮ই এপ্রিল, ২০২৬ )

সুতাহাটা থেকে কুকড়াহাটি বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থেকে কুকড়াহাটি পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার কাজ শুরু হলো। ডব্লিউবি এসআরডি-র ৪ কোটি ৮৮ লক্ষ টাকা আর্থিক সহায়তায় হলদিয়া বিধানসভার সুতাহাটা হইতে কুকড়াহাটি পর্যন্ত পিচ রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন হল। ফিতা কেটে এই কাজের উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।

অনুষ্ঠানে উত্তম বারিক ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল , পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র, সুতাহাটা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ পার্থ বটব্যাল ও বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে ও অনান্য অতিথিবৃন্দ।

স্থানীয়দের সুত্রে জানা গেছে এই রাস্তার দীর্ঘদিন বেহাল অবস্থা।বেহাল থাকার কারণে এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতো। পরিবহন সংগঠন ও যাত্রী সংগঠনের পক্ষ থেকে রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছিল একাধিকবার। এই কারণে রাস্তা মেরামতের কাজ শুরু করা হলো বলে জানিয়েছেন সভাধিপতি উত্তম বারিক। রাস্তা উদ্বোধনের পর তিনি ফেরিঘাট পরিদর্শন করেন। ফেরি ঘাটের অসুবিধা সুবিধার খোঁজখবর নেন।

Related News

Also Read