Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। কেয়া শেঠ অদ্বিতীয়া কেক কার্নিভাল ।।

ইন্দ্রজিৎ আইচ :- রাসবিহারীর কালীঘাট ট্রাম ডিপোর বিপরীতে কেয়া শেঠ এর শপিং মলে হয়ে গেলো কেয়া শেঠ অদ্বিতীয়া কেক কার্নিভাল ২০২২।


এক সাংবাদিক সন্মেলনে বিউটিশিয়ান কেয়া শেঠ জানালেন আমাদের এই আয়োজনের প্রধান লক্ষ্য হলো বেরারি শিল্পের ছোট ও উঠতি কেক শিল্পীদের কেক মেকিং বা বেকিং এই শিল্পকে সকলের সামনে তুলে ধরা, যাতে এরা আগামীদিনে স্বনির্ভর হয়ে উঠতে পারে।


এই প্রতিযোগিতায় কেক বেকিং এ ৭০ জন প্রতিযোগী অংশ নেয়। বিচারক ছিলেন সমাজসেবী রাজু সাহা, ১০৩ নম্বর ওয়ার্ড এর পৌরমাতা সীমা ঘোষ, বিখ্যাত সংযোজিকা মধুমন্ত্রি মৈত্র, শেফ শর্মিষ্ঠা দে, বিধায়ক মদন মিত্র ও কেয়া শেঠ।

সকলেই কেয়া শেঠ এর এই কর্মকাণ্ডের ভুয়সী প্রসংশা করেন। কেক বেকিং প্রতিযোগিতার পর কেক কার্নিভাল এ তৈরি হওয়া কেক গুলো গৃহহীন ও অনাথ শিশুদের এবং বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয় এই কেক গুলো। কেয়া শেঠ এর এই শপিং মলে প্রতিবছর এই কেক বেকিং প্রতিযোগিতা র আয়োজন করেন কেয়া শেঠ।সব মিলিয়ে জমে উঠেছিলো কেয়া শেঠ অদ্বিতীয়া কেক কার্নিভাল ২০২২।

Related News

Also Read