নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সায়নী ঘোষ। তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবেন বলেই জানান তিনি। কুন্তল ঘোষের সঙ্গে তাঁর যোগসূত্র সংক্রান্ত তথ্যের খোঁজে তলব করা হয় সায়নীকে।
শুক্রবার সকাল ১১টা ২১ মিনিটে কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। সেখানে
বলা হয়েছিল, শুক্রবার কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার মধ্যে হাজির হতে হবে সায়নীকে। কিন্তু তার পর থেকেই ‘উধাও’ ছিলেন যুব তৃণমূল নেত্রী।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমাকে ৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়া হয়। ভোটের কাজে ব্যস্ত ছিলাম। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।” সূত্রের খবর, সায়নী জেরায় চার পাতার প্রশ্নমালা সাজিয়েছে ইডি।
তদন্তকারীদের দলে রয়েছেন মহিলা আধিকারিকও। গত ১০ বছরের আয়কর সংক্রান্ত নিয়ে আসতে বলা হয় সায়নীকে। জিজ্ঞাসাবাদের পর কী তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার।
ইডি সূত্রে খবর, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত তথা তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম উঠে এসেছে






