Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। সাংবাদিকদের প্রকাশ্যে পেটানোর হুমকী ছাত্র নেতার ।।

তথ্য বিকৃত করে কোন সংবাদ পরিবেশন করেছে সাংবাদিকরা।এর প্রতিবাদে করা মিছিল থেকে সাংবাদিকদের পেটানোর হুমকী দিলো এক ছাত্র নেতা।এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বইতে শুরু করেছে কাঁথি শহর জুড়ে ।

সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় ।যেখানে দেখা যায় কলেজের এক ছাত্রীকে মত্ত অবস্থায় গড়াগড়ি খেতে ৷ তরল পানীয় খাওয়ার পরের সেই ভিডিওতে কাঁথি প্রভাত কুমার কলেজের টিএমসির ইউনিট সহ সভাপতি মাধব মণ্ডল সহ দু’জন যুবক ছিলেন। সেই ভিডিওতে আরও তিনটি মেয়ে’কে দেখা যায় ।উল্লেখ্য সেই ভিডিওর সত্যতা এখন সংবাদ যাচাই করেনি।


তথ্য বিকৃত করে কোন সংবাদ পরিবেশন করেছে সাংবাদিকরা।এই অভিযোগ তুলে এর প্রতিবাদে করা মিছিল থেকে সাংবাদিকদের পেটানোর হুমকী দিলো এক ছাত্র নেতা।এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বইতে শুরু করেছে কাঁথি শহর জুড়ে ।


কলেজ পড়ুয়াদের দাবি সেটি তাদের গ্যাংটক ঘুরতে যাওয়ার ভিডিও।মজার ছলে ভিডিওটি বানানো হয় ।আর সেই ভিডিওকে বিকৃত ভাবে ব্যাবহার করে,তার সাথে কাঁথি কলেজের নাম জড়িয়ে পরিকল্পিত ভাবে বদনাম করা হয়েছে সংবাদ পরিবেশনের মাধ্যমে।

এর প্রতিবাদেই শুক্রবার কাঁথি শহরে মিছিল করে প্রভাত কুমার কলেজের শাসক দলের ছাত্র ইউনিট।

অভিযোগ সেই মিছিল থেকেই দুই সাংবাদিককে পেটানোর হুমকী দেওয়া হল ।সেই সাংবাদিককের নামে পোস্টার বানিয়ে সারা শহর পড়ুয়ারা ঘুরলো।অবলম্বে দুই সাংবাদিককে গ্রেফতারের দাবিতে কাঁথি থানা ও কাঁথির মহকুমা শাসকের কাছে ডেপুটেশান দিলো ছাত্র-ছাত্রীরা।তার সাথে ধোলাই হবে-পেটাই হবে স্লোগান !

শাসক দলের ছাত্র সংগঠনের এই আচরনে রীতিমত নিন্দার ঝড় বইছে কাঁথি শহর জুড়ে । বিকৃত বা ভুল খবর পরিবেশিত হলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা যায়। কিন্তু প্রকাশ্য রাস্তায় মিছিল করে সাংবাদিকদের ধোলাই-পেটাই দেওয়ার নিদানে জীবনহানীর আশংকায় দুই সাংবাদিক।এই ঘটনা জানার পরে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংবাদিক সংগঠন গুলোয় এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে শুরু করেছে ।

Related News

Also Read