Select Language

[gtranslate]
৭ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২১শে জুন, ২০২৬ )

নন্দীগ্রামে বিজেপি গ্রাম প্রধান যোগ দিলো তৃনমূলে

 

মঙ্গলবার রাত্রেই বিজেপি ছেড়ে তৃনমূলে এলো বিজেপির গ্রাম প্রধান।বিধানসভা নির্বাচনের আগে ধাক্কার পর ধাক্কা খাচ্ছে বিজেপি।

নন্দীগ্রাম ২ ব্লকের বিজেপির বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা কর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।তৃনমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃনমূলে এলেন তিনি।

মঙ্গলবার রাতে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা তুলে নেন। শিউলি বেরা কর এলাকার তৃনমূল প্রার্থী পবিত্র করের স্ত্রী। তৃণমূলের পবিত্রর নাম ঘোষণার পর সন্ধ্যে থেকে নানা কর্মসূচির পরে জেলা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা পবিত্রবাবুর বাড়িতে আসেন আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতে। তারপরই তাঁর স্ত্রী তৃণমূলে যোগ দেন।

Related News

Also Read