Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

গুরু পূর্ণিমাতেও মমতা ব্যানার্জীকে আক্রমন শুভেন্দুর

বুধবার গুরু পূর্ণিমা উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘে উপস্থিত হন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সন্ধ্যা আরতি ও কীর্তনে মেতে উঠলেন শুভেন্দু। এদিন প্রথমে আশ্রমের রথ কিছুটা টানেন তিনি। এরপর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আরতি করেন তিনি। পরে খোল- খর্তালের তাহলে কীর্তনে মেতে ওঠেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন শুভেন্দু।

তিনি বলেন, আমার মাথা উঁচু আছে। এই জেহাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি নন্দীগ্রামে। এবার বাংলা থেকে রাজনৈতিকভাবে ছাড়া করবো। বাংলায় সনাতন ধর্মের প্রতিষ্ঠা করবো।

Related News

Also Read