Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। বেআইনী ভেবে চাষীদের থেকে বেশী পান নেওয়ার প্রতিবাদে আন্দোলন ।।

গুচ্ছিতে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশী পান নেওয়ার প্রতিবাদে এবং অতিরিক্ত পান নেওয়া বন্ধ করার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পান চাষিরা আন্দোলনে নামলো।


আন্দোলনকারী পান চাষিদের অভিযোগ, পান আড়তে চাষিদের গুছিতে অতিরিক্ত পান দিতে হয়। যেখানে গুছি হিসাব করা হয় ৫০টি পানে। সেখানে চাষিদের কাছে ২০০টি থেকে ২৫০টি পান একগুছি হিসাবে ধরে বিক্রি করতে হচ্ছে। এরফলে চাষিদের চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে আন্দোলনকারীদের অভিযোগ।



পশ্চিমবঙ্গ পান চাষি সুরক্ষা কমিটি তৈরী করে এর বিরুদ্ধে আজ থেকে আন্দোলনে নামে। তাদের দাবী মিঠা পান গুছিতে ১০০ এবং বাংলা পান গুছিতে ৬০ টির বেশী নেওয়া যাবে না। মূলত বর্তমান দুর্মূল্য বাজারে কীটনাশকের দাম ও আন্যান্য জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ার কারনে ক্ষতির শিকার হচ্ছেন রাজ্য সহ জেলার পান চাষিরা।



আর এই আন্দোলনে জেলার বিভিন্ন জায়গার মতো মেছেদা পান বাজারে পান আড়তদার ও পান চাষিদের মধ্যে একপ্রস্থ বিক্ষোভ হয়।পানচাষিদের এই দাবী না মানলে বৃহত্তর আন্দলোনে নামার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ পান চাষি সুরক্ষা কমিটি।

Related News

Also Read