Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। এবার শুভেন্দু অধিকারীকে নোটিশ তমলুক পুলিশের ।।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানার পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে একটি জনসভায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ । সেই মামলাটির জেরে তাঁকে কবে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে বলে নোটিসে জানিয়েছে তমলুক থানার পুলিশ।



তমলুক থানার পুলিশের পক্ষ করা মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। এমতাবস্থায় বিতর্কিত মন্তব্য শুভেন্দুকে পুলিশি তলব নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা।

উল্লেখ্য গত ২০২১ সালের ১৯ শে জুলাই বিজেপি তমলুকে বিজেপি সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানেই একটি বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। এরপর তমলুক থানার পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী নামে একটি মামলা দায়ের করা হয়। যা চলছে এতদিন ধরে। 



গত জুলাই মাসের ১ তারিখের মধ্যে তাঁর আইনজীবী জেরার সময় এবং স্থান জানাবেন বলেছিলেন। কিন্তু এই নোটিস দেওয়ার আগে পর্যন্ত তা জানানো হয়নি। তমলুক থানা জানিয়েছে, এই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে, তিনি কবে কোথায় পুলিশের মুখোমুখি হতে পারবেন।

নোটিশের প্রাপ্তি স্বীকার করেছেন শুভেন্দু অধিকারী আইনজীবী অনির্বাণ চক্রবর্তী ৷ তিনি বলেন, আমরা নোটিশ পেয়েছি ৷ তার প্রত্যুত্তর জানিয়েছি ৷ যেহেতু শুভেন্দুবাবু এখন ব্যস্ত আছেন তাই সময় মতো এনিয়ে নিজের বক্তব্য জানাবেন ৷অধিকারী পরিবারের আইনজীবী এই মামলার তদন্তকারী আধিকারিক তরুণ সাধুখাঁকেও এমনটাই জানিয়েছেন বলে খবর ৷

Related News

Also Read