Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বিজেপির শিক্ষক দিবস উদযাপন কাঁথিতে

সর্বপল্লী ডঃ রাধাকৃষ্ণণ এর জন্ম দিবস উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন করল ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার শিক্ষা সেল ও বুদ্ধিজীবি সেল যৌথভাবে।

শুক্রবার কাঁথি জনমঙ্গল সমিতির সংহতি হলে, ভারতীয় জনতা পার্টির শিক্ষা সেল ও বুদ্ধিজীবী সেলের পক্ষ থেকে,ভারতরত্ন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মজয়ন্তীতে শিক্ষক দিবস উপলক্ষে,জাতির মেরুদণ্ড শ্রদ্ধেয় শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন ও সম্বর্ধনা প্রদান করা হয়। তৎসঙ্গে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়, কাঁথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী, জেলা সাধারণ সম্পাদক ড. চন্দ্রশেখর মন্ডল, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক, জেলা শিক্ষা সেলের কনভেনর অঞ্জন সাহু, বুদ্ধিজীবী সেলের কনভেনর ড. চন্দন মন্ডল,জেলা সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র, সহ-সভানেত্রী বনশ্রী মাইতি,জেলা সম্পাদক নিতাই চরণ পাত্র প্রমুখ। শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে শিক্ষক ও কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়।

Related News

Also Read