Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। নাকা চেকিং পুলিশের: ভোটের মুখে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার ।।

পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার গাঁজা হলুদ ট্যাক্সিতে।পুলিশের তৎপরতায় ব্যান্ডেল কেওটায় সেই গাঁজা উদ্ধারের পাসাপাশি এক মহিলা সহ তিনজনকে আটক করলো ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন চন্দননগর পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল ব্যান্ডেল কেওটা চেকপোস্ট এলাকায়।সেখানে সন্দেহ ভাজন একটি হলুট ট্যাক্সিকে আটক করা হয়।গাড়িটি কলকাতার দিক থেকে মগড়ার দিকে যাচ্ছিল।তল্লাসীতে ট্যাক্সি থেকে উদ্ধার হয় দশ কেজি গাঁজা। চালক ছাড়াও এক মহিলা ও এক যুবক ট্যাক্সিতে সওয়ারী ছিলেন।ট্যাক্সি চালক পুরুষোত্তম ঝাঁ এর দাবী গতকাল রাত পৌনে বারোটা নাগাদ হাওড়া স্টেশনের সামনে থেকে তার গাড়ি ভাড়া করা হয়।প্রথমে যাত্রীরা বলেন শিয়ালদহ যাবেন।পরে বলেন ব্যান্ডেল স্টেশনে ছেড়ে দিতে।ব্যান্ডেলে এলে বলে আরও কিছুটা এগিয়ে দিতে।
চুঁচুড়া থানার পুলিশ আধিকারীকরা চন্দননগর পুলিশের এসিপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিশ্বজিৎ ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হন।ট্যাক্সি চালক ও দুই যাত্রীকে দফায় দফায় জেরা করেন।পুলিশ নিশ্চিত হয় গাঁজা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।কোথা থেকে আনা হয়েছে কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।মাদক পাচারের অভিযোগে
কল্পনা হালদার, সাগর তামাঙ ও গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Related News

Also Read